কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের নুর হাই (২৯) নামের এক ব্যক্তিকে মাদক সেবনের অভিযোগে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আজিজুর রহমান। থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রমনীগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় নুর হাইকে আটক করে। পরে পুলিশ তাঁকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিমের কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত মাদক সেবনের অভিযোগে ওই যুবককে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত ওই যুবককে রোববার লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি