কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দায় ভুয়া চিকিৎসক হওয়ার অভিযোগে এক ব্যক্তিকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মামুন খান (৩১) উপজেলার তালমা গ্রামের বাসিন্দা। তালমা মোড় এলাকায় গত রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম পারভেজ মল্লিক এ আদালত পরিচালনা করেন। চিকিৎসক না হয়েও মামুন তালমার মোড় এলাকায় খান মেডিকেল হলে রোগীদের ব্যবস্থাপত্র দিতেন। নির্বাহী হাকিম বলেন, ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনে ওই ব্যক্তিকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়ে রাতেই জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।