প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাচাকে মারধরের মামলায় ভাতিজাকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তির নাম আবদুর রশিদ। গতকাল সোমবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবির এ রায় দেন। মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, ২০১২ সালের ১২ জানুয়ারি নগরের অক্সিজেন মোড় এলাকায় চাচা উসমান গণিকে ছুরি মেরে আহত করেন ভাতিজা আবদুর রশিদ। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযোগপত্র দেয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। আসামি ঘটনার পর থেকে পলাতক।