কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দৌলতপুর গ্রামের আবদুল কাদের (৫৫) নামের এক ব্যক্তির বাড়ি থেকে এক কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় তাঁকে ও তাঁর সহযোগী ছবুর মিয়াকে (৩০) ভ্রাম্যমাণ আদালত নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তাঁদের জয়পুরহাট জেলা করাগারে পাঠানো হয়েছে। ক্ষেতলাল উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, গতকাল শুক্রবার জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে আবদুল কাদেরের বাড়ি থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তি এলাকায় গাঁজা বিক্রি করে আসছিলেন। তাঁরা আদালতে দোষ স্বীকার করেছেন।