কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অস্ত্র মামলায় এক সন্ত্রাসীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার নাম মো. শাহীন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন। তবে আসামি শাহীন কয়েক বছর আগে জামিনে গিয়ে পলাতক রয়েছেন। সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৩ সালের ১৮ আগস্ট নগরের খাতুনগঞ্জ এলাকায় তল্লাশি চালিয়ে আসামি শাহীনের কাছ থেকে একটি এলজি, একটি পাইপগান ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা হয়। তদন্ত শেষে একই বছরের ১ সেপ্টেম্বর অভিযোগপত্র দেওয়া হয়। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত অস্ত্র রাখার জন্য ১০ বছর এবং কার্তুজের জন্য ৭ বছর কারাদণ্ড দেন। তবে দুটি সাজা একসঙ্গে চলবে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম