প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকদ্রব্য বিক্রি ও সেবনের দায়ে রাজশাহীর বাগমারার এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ড পাওয়া ওই ব্যক্তির নাম আবু সাঈদ (৫২)। তিনি উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দাসগাছি গ্রামের বাসিন্দা। বাগমারা থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, গত শনিবার রাতে পুলিশ মাদক ব্যবসায়ী আবু সাঈদকে নিজ বাড়ি থেকে গাঁজাসহ আটক করে। রাতেই তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সেখানে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। গতকাল দুপুরে দণ্ড পাওয়া আবু সাঈদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।