কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিদেশি নাগরিকের ক্যামেরা ছিনতাইয়ের মামলায় তিন ছিনতাইকারীকে সাত বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলো ঝিনুক সরকার, রফিকুল ইসলাম ও জাকির হোসেন। গতকাল বুধবার আসামিদের উপস্থিতিতে চট্টগ্রাম মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর নগরের কোতোয়ালি রেলস্টেশন এলাকার ফুটপাত দিয়ে হাঁটছিলেন ভ্রমণে আসা থাইল্যান্ডের নাগরিক ভেনাপং চিপাইতচিং। এ সময় ছিনতাইকারীরা তাঁর হাতে থাকা ক্যামেরাসহ একটি ব্যাগ ছিনিয়ে নেয়।