কারাদণ্ড ও জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে র‌্যাব-১-এর ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার দুপুরে তিনটি হোটেল, রেস্তোরাঁর মালিক ও ব্যবস্থাপককে কারাদণ্ডসহ দেড় লাখ টাকা জরিমানা করেছেন। র‌্যাব-১-এর নির্বাহী হাকিম ফিরোজ আহমেদ সাংবাদিকদের জানান, মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে টঙ্গীর রেলস্টেশন এলাকার আজাদ রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা, বিসমিল্লাহ রেস্তোরাঁকে ৫ হাজার টাকা, আজাদ গেস্ট হাউসের ব্যবস্থাপক মাসুম খানকে ৫০ হাজার টাকা এবং এর কর্মী হবিবকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া গণ-অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজাদ গেস্ট হাউসের মাসুম খানকে আরও ১০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তানিয়া নামের এক তরুণীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।