কারাফটক থেকে দুই শিবির নেতা আবার আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নাশকতার মামলায় জামিনে মুক্তির পর কারাফটক থেকে দুই শিবির নেতাকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন মহানগর ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক সাইদুর রশিদ ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি কুতুব উদ্দিন। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাঁদের আটক করে পুলিশ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ মো. মনির হোসেন প্রথম আলোকে জানান, জামিননামা পাওয়ার পর দুই শিবির নেতাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তার আগে জামিনের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।
হাটহাজারী থানার পরিদর্শক তদন্ত সালাহউদ্দিন চৌধুরী জানান, কুতুব উদ্দিনের বিরুদ্ধে ২০টির বেশি মামলা রয়েছে।
জামিনে মুক্তি পাওয়া অপর শিবির নেতা সাইদুর রশিদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে। গতকাল তাঁকে কারাফটকের সামনে থেকে আটকের কথা স্বীকার করেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুজন দাশ।