কারাবন্দী ছেলেকে দেখতে এসে বাবাও কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঙ্গে গাঁজা নিয়ে নীলফামারী জেলা কারাগারে বন্দী ছেলেকে দেখতে এসে কারাগারে গেলেন মকবুল হোসেন (৫৫)।

গতকাল সোমবার সন্ধ্যায় নীলফামারী কারাগারে কারারক্ষীদের হাতে আটক হন তিনি। এরপর তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নীলফামারী কারাগারের জেলার আল আমিন হোসেন জানান, গতকাল বিকেলে কারাগারে থাকা ছেলে সাইফুল ইসলামের সঙ্গে মকবুল হোসেন  দেখা করতে যান। কারাগারে প্রবেশের পথ অতিক্রমের সময় কারারক্ষীরা তাঁর শরীর তল্লাশি করে কাগজে মোড়ানো অবস্থায় গাঁজা পান। এরপর তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জ্যোতি প্রু জানান, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় তাঁকে (মকবুল) ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।