প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া থেকে গত শুক্রবার রাত ১১টার দিকে এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট আশিকুর রহমান জানান, মিয়ানমার থেকে চোরাইপথে টেকনাফে নিষিদ্ধ কারেন্ট জাল আনার খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা নাইট্যংপাড়ায় অবস্থান নেন। এ সময় কয়েকটি বস্তাসহ কিছু লোককে দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা তাদের থামতে বলেন। এ সময় ওই ব্যক্তিরা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলোতে এক লাখ মিটার (৫৩২ কেজি) কারেন্ট জাল পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় অর্ধ কোটি টাকা। গতকাল শনিবার কোস্টগার্ড কার্যালয়ের মাঠে এসব কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।