কারেন্ট জাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সেন্ট মার্টিনে গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মো. ডিকশান চৌধুরী জানান, গতকাল রাতে বিশেষ একটি দল সেন্ট মার্টিনের আশপাশে বঙ্গোপসাগর এলাকায় পুঁতে রাখা ১ লাখ ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল শুক্রবার বিকেলে এসব কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি