কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলাসংলগ্ন তেঁতুলিয়া নদীতে গতকাল সোমবার উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুব আলম তালুকদারের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে। এ সময় প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ওই জালগুলো বগী এলাকায় নিয়ে পুড়িয়ে ফেলা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কারেন্ট জাল বিক্রেতা জানান, পুড়িয়ে ফেলা ওই জালের বাজারমূল্য কমপক্ষে চার লাখ টাকা।