প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালী উপজেলায় গতকাল বুধবার সন্ধ্যায় কালীগঙ্গা ও কচা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার জানান, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।