প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে অভিযান চালিয়ে গত সোমবার ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার এসব কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর জানায়, শিবালয়ে যমুনা নদীতে রাতে প্রায়ই কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করে জেলেরা—এমন অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় যমুনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।