কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় এক হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার লঙ্ঘন বিলে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা মূল্যের এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। দুপুরে জালগুলো উপজেলা সদরের আনসার ভিডিপি কার্যালয় মাঠে পুড়িয়ে ফেলা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম চৌধুরী মোয়াজ্জম আহম্মেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ছায়েদুর রহমান উপস্থিত ছিলেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|