কারেন্ট জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনসংলগ্ন বঙ্গোপসাগরে গত সোমবার অভিযান চালিয়ে ১ লাখ ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ ডিকসন চৌধুরী বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে জব্দ করা জালগুলো কোস্টগার্ড সেন্ট মার্টিন স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. মোক্তার হোসেন, সেন্ট মার্টিন ইউপির প্যানেল চেয়ারম্যান আবদুর রহমান, সদস্য শামসুল আলমের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি|