কারেন্ট জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা টিনপট্টি এলাকা থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য কার্যালয় ও র্যা ব-১০-এর সদস্যরা যৌথ অভিযান চালান। অভিযানে সাইফুলের জালের দোকান, শহিদ এন্টারপ্রাইজ, শাহাদাত এন্টারপ্রাইজ ও রাব্বি নেটিং জাল ঘর তল্লাশি করে ৫১২ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে ওই জাল পুড়িয়ে ফেলা হয়। এ ছাড়া কারেন্ট জাল বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। ওই আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিম বানু।