কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধরন্তী হাওর এলাকায় অভিযান চালিয়ে চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মাইনুল আহসান। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।