কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের বড় হাওর এবং পুড্ডা ও সোয়াইজনি নদী থেকে গতকাল দুপুরে তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও মো. মাহবুব আলম আদালত পরিচালনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা জিয়াউল হক বলেন, বড় হাওর, পুড্ডা ও সোয়াইজনিতে কারেন্ট জাল দিয়ে পোনা মাছ ধরার সময় প্রায় তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো উপজেলা চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।