প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালীতে চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা মৎস্য কর্মকর্তা এক অভিযান চালিয়ে ওই অবৈধ জাল জব্দ করেন। দুপুর ১২টার দিকে মধুখালী উপজেলা মৎস্য অধিদপ্তর উপজেলার আড়পাড়া হরিণখোল বিল, কোরকদী ভাটিখাল এবং চন্দনা নদীতে অভিযান চালিয়ে চারটি ভেশাল ও জলাশয়ে পেতে রাখা জাল জব্দ করেন। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ফারহানা আহমেদ বলেন, এলাকার কিছু মৎস্যজীবী দীর্ঘদিন ধরে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করে আসছিলেন। জব্দ করা জাল পরে পুড়িয়ে ফেলা হয়। তবে এ সময় জেলেদের কাউকে আটক করা সম্ভব হয়নি।