প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলা মৎস্য বিভাগের লোকজন গতকাল হাকালুকি হাওরে অভিযান চালিয়ে পোনা নিধনে ব্যবহৃত প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত হাকালুকির চাতলা, চকিয়া ও নাগুয়া বিল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের ৩০০টি কারেন্ট জাল পাতা অবস্থায় পাওয়া যায়।