প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কৃষ্ণ দেবনাথ (৫৫) নামের এক কারেন্ট জাল বিক্রেতাকে দুই বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলা পরিষদে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ দণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম ফারহানা ইসলাম। মতলব দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, সোমবার রাত আটটায় উপজেলার নায়েরগাঁও বাজার এলাকা থেকে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ কৃষ্ণ দেবনাথকে আটক করা হয়।