কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গত রোববার রাতে জুড়ী ও কণ্ঠিনালা নদীতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে সাত হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ইউএনও মোহাম্মদ নাছির উল্লাহ খানের নেতৃত্বে জুড়ী নদীর ভবানীপুর এবং কণ্ঠিনালা নদীর কাটানালারপার ও বেলাগাঁও এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জালগুলো নদীতে পেতে রাখা ছিল। অভিযানের সময় উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আছাদ উল্লাহ্ ও জুড়ী থানার এসআই তপন কুমার দাস ছিলেন। আছাদ উল্লাহ্ বলেন, জব্দ করা জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।