প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী ও কণ্ঠিনালা নদীতে গতকাল রোববার অভিযান চালিয়ে প্রায় ২৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইউএনও মোহাম্মদ নাছির উল্লাহ খানের নেতৃত্বে একটি দল জুড়ী নদীর ভবানীপুর ও কণ্ঠিনালার বেলাগাঁও এলাকায় অভিযান চালান। এ সময় নদীতে পেতে রাখা অবস্থায় এসব কারেন্ট জাল পাওয়া যায়। অভিযানে উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আছাদ উল্লাহ্ ও জুড়ী থানার এএসআই হুমায়ূন কবীর ছিলেন। আছাদ উল্লাহ্ বলেন, জব্দ করা জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।