কারেন্ট জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীর উপকূলীয় এলাকা থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত কোস্টগার্ডের অভিযানে জাল জব্দ করা হয়। কোস্টগার্ড মহেশখালীর কন্টিনজেন্ট কমান্ডার মো. জহিরুল হক প্রথম আলোকে বলেন, চকরিয়া উপজেলার বদরখালী, জেমঘাট, শাপলাপুর ও আদিনাথ এলাকায় অভিযান চালিয়ে নদীতে পুঁতে রাখা ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।