কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের বাঁকখালী নদী ও মহেশখালী সাগর চ্যানেলে অভিযান চালিয়ে নৌবাহিনীর সদস্যরা দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ মাছ ধরার ট্রলার জব্দ করেছে। গতকাল বুধবার সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত চলা এই অভিযানে একাধিক নৌকা থেকে বিপুল পরিমাণ জাটকাও জব্দ করা হয়। নৌবাহিনীর লে. মো. আক্তার হোসেন জানান, কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জাটকা শহরের বিভিন্ন এতিমখানায় পাঠানো হয়েছে। এফ বি মালেক শাহ নামের জব্দ ফিশিং বোটটি কক্সবাজার সদর মডেল থানার হেফাজতে রাখা হয়েছে।