কারেন্ট জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের পাগলা স্টেশন কোস্টগার্ড গতকাল সোমবার বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। পরে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এই জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। কোস্টগার্ড স্টেশন পাগলার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোস্টগার্ডের একটি দল গতকাল ভোরে বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি পন্টুন থেকে মালিকবিহীন অবস্থায় ৭ লাখ ৮২ হাজার ১০০ বর্গমিটার কারেন্ট জাল উদ্ধার করে। এই জালের আনুমানিক মূল্য ১ কোটি ৫৬ লাখ ৪২ হাজার টাকা। দুপুরে এই জাল ঢাকা জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। দুপুরেই জালগুলো পুড়িয়ে নষ্ট করা হয়।