কারেন্ট জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোস্টগার্ড সদস্যরা চাঁদপুরে দুটি লঞ্চে অভিযান চালিয়ে ৫ লাখ ৪ হাজার মিটার কারেন্ট জাল এবং ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন। জব্দ করা কারেন্ট জাল ও পলিথিনের আনুমানিক মূল্য ১ কোটি ৭৭ হাজার ৫০০ টাকা। জব্দ করা জাল গতকাল সোমবার দুপুরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং নিষিদ্ধ পলিথিন জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বলেন, নৌপথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্টগার্ডের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত রোববার দিবাগত রাত দুইটা থেকে ভোর পর্যন্ত অভিযান চালানো হয়।