কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড মেঘনা নদী ও হায়দারগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৬৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম গতকাল বুধবার সকালে মেঘনা নদীতে অভিযান চালান। এ সময় ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। বিকেলে কোস্টগার্ড হায়দারগঞ্জ বাজার থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। দুই স্থানে জব্দ করা কারেন্ট জালের আনুমানিক মূল্য আট-নয় লাখ টাকা। মেঘনা নদী এলাকায় জব্দ করা জালগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।