কারেন্ট জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার রাত নয়টায় উপজেলার আমিরাবাদ থেকে এখলাছপুর এলাকা পর্যন্ত মেঘনা নদীর চার-পাঁচটি অংশে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য কার্যালয় ও এখলাছপুর কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, জাটকা নিধন বন্ধে অভিযানটি চালানো হয়। পরে জব্দ করা কারেন্ট জাল এখলাছপুর লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয়। অভিযান চলাকালে কাউকে আটক করা যায়নি।