কারেন্ট জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া কারেন্ট জাল বিক্রির দায়ে আবদুল আজিজ নামের এক ব্যবসায়ীকে নগদ ৪ হাজার টাকা জরিমানা করেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহসিনা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল বৃহস্পতিবার রাত আটটার দিকে ব্রাহ্মণবাজার এলাকার কয়েকটি দোকানে অভিযান চালান।