প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার গোপালনগর এমএসএস ফিশিং নেট কারখানায় গতকাল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম আসিফ আনাম সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানার ব্যবস্থাপক মনির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে উপজেলা মৎস্য অফিস ও র্যা ব-১১-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাজাদা খসরু বলেন, জব্দকৃত কারেন্ট জালের মূল্য প্রায় ৬০ লাখ টাকা।