প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরশ্বরাই এলাকায় গতকাল তিনটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। প্রতিষ্ঠান তিনটি হলো এ আর ফিশিং নেট, পদ্মা ইয়াং নেট কারখানা ও নুরুল ইসলামের কারখানা। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ডের চিফ পেটি অফিসার মো. জাকির হোসেন ও সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু। শাহজাদা খসরু বলেন, জালগুলো পুড়িয়ে নষ্ট করা হয়।