প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে কারেন্ট জাল বিক্রির জন্য দোকানে রাখায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ভাঙ্গা উপজেলা সদর বাজারে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) পূরবী গোলদার। জরিমানা প্রদানকারী ব্যবসায়ী শংকর ভক্ত (৬০) ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার বাসিন্দা। উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার বলেন, ওই ব্যবসায়ীর দোকান থেকে আনুমানিক চর হাজার মিটার দৈর্ঘ্যের ২০০টি নিষিদ্ধঘোষিত কারেন্ট জাল জব্দ করা হয়। পূরবী গোলদার বলেন, ওই ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা জাল পুড়িয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।