কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের তিনটি কারখানায় অভিযান চালিয়ে দুই কোটি মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাগুলোকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার নির্বাহী হাকিম আসিফ আনাম সিদ্দিকী এই অভিযানে নেতৃত্ব দেন। জরিমানা করা কারখানাগুলো হলো দুর্গাবাড়ী এলাকার জনি ফিশিং লিমিটেড ও আড়ং ফিশিং নেট এবং জোড় পুকুরপাড় এলাকার কাদির ফিশিং নেট কারখানা। পরে কারেন্ট জালগুলো জোড় পুকুরপাড় মাঠে নিয়ে পুড়িয়ে নষ্ট করা হয়।