কারেন্ট জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চে গত মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের লে. কমান্ডার বি এন সায়ীদ এম কাসেদ বলেন, কোস্টগার্ডের একটি দল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে নদীতে অভিযান চালিয়ে দক্ষিণবঙ্গগামী এমভি সম্রাট-২ লঞ্চ থেকে সেসব কারেন্ট জাল জব্দ করে। পরে গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তারের কাছে জালগুলো হস্তান্তর করা হয়।