কারেন্ট জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা নদীর ছোট কাঠারা এলাকায় যাত্রীবাহী ট্রলার থেকে ২৮ কোটি ৮০ লাখ টাকা মূল্যের অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করেছে নারায়ণগঞ্জের কোস্টগার্ড পাগলা স্টেশন। গত সোমবার সকালে এসব জাল আটক করা হয়। এরপর গতকাল মঙ্গলবার দুপুরে জব্দ করা কারেন্ট জাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলামের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।