কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলা বাজার থেকে দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ড অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। জালের মালিক পালিয়েছে বলে জানায় কোস্টগার্ড। জব্দ করা জালের দাম প্রায় সাত কোটি টাকা। গতকাল শনিবার বিকেলে ভোলার সদুর চর এলাকায় ওই জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।