কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লঞ্চঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালিয়ে ছয় লাখ বর্গমিটার অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করেছেন কোস্টগার্ড পাগলা স্টেশনের সদস্যরা। গত রোববার সকালে এসব জাল জব্দ কর হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। গতকাল সোমবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম তাছনিম জেবিন বিনতে শেখ এবং সহকারী মৎস্য কর্মকর্তা মো. শাহিনুর মিয়ার উপস্থিতিতে জাল পোড়ানো হয়।