কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি মাইক্রোবাস থেকে প্রায় ১৬ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করে এর চালক মো. রাসেলকে (২৮) আটক করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার চরকাছিয়া এলাকায় মাইক্রোবাসটি আটক করা হয়। আটক মো. রাসেল বরিশাল জেলার বাসিন্দা। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, নদীপথে জালগুলো বরিশাল নেওয়ার জন্য মাইক্রোবাসে করে চরকাছিয়া এলাকায় মেঘনা নদীর পাড়ে আনা হয়। রাসেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।