কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে গত সোমবার রাতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫ হাজার ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড। পরে লৌহজং উপজেলা মৎস্য বিভাগের একজন কর্মকর্তার উপস্থিতিতে জাল পুড়িয়ে নষ্ট করা হয়। আর নিষিদ্ধ পলিথিন জেলা পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা মাহাবুবুল আলম এসে নিয়ে যান। এদিকে গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে গতকাল মঙ্গলবার ভোরে লঞ্চ থেকে ১৬০ কেজি জাটকা জব্দ করেছে নৌ পুলিশ।