কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের নরসুন্দা, দামপাড়া ইউনিয়নের দামপাড়া বড় হাওর ও সিংপুর ইউনিয়নের ধনু নদে গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার দুই দিন অভিযান চালিয়ে ১৩০টি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দ করা এসব জাল গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, মৎস্য কর্মকর্তা জিয়াউল হক ও থানার সহকারী উপপরিদর্শক লাল মিয়া উপস্থিত ছিলেন।