প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকার পায়রা নদীতে গতকাল বুধবার দিনভর অভিযান চালিয়ে অন্তত ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে ওই জাল উপজেলা কমপ্লেক্সের সামনে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আ ন ম মুশফিকুস সালেহীন জানান, সকাল সাড়ে ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত পায়রা নদীতে একটানা অভিযানে এসব নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ার আগেই মা ইলিশ উজানে নেমে আসায় নদীতে জাল ফেললেই মা ইলিশ ধরা পড়ছে। জেলেরাও এ সুযোগে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশের পাশাপাশি ছোট ইলিশও ধরছে।