কারেন্ট জাল ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রায় ৯ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও ৯৩ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ঘাঘর বাজারে এই আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম আবদুল্লা আল মামুন। কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন, র‍্যাবের মাদারীপুর ক্যাম্পের একটি দল বাজারের ব্যবসায়ী বুলবুল খানের দোকান ও গোডাউন থেকে ৬ হাজার ৮০০ কেজি পলিথিন ও ১০ হাজার ২৬০ মিটার কারেন্ট জাল এবং হায়দার খানের দোকান ও গোডাউন থেকে ২ হাজার ৪০০ কেজি পলিথিন ও ৮২ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করে। পরে আদালত ওই দুই ব্যবসায়ীকে এক হাজার টাকা করে জরিমানা করেন।