কারেন্ট জাল পলিথিন ও ভিটামিন জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে গত বুধবার রাত নয়টার দিকে বিপুল পরিমাণ কারেন্ট জাল, পলিথিন, ভিটামিন ক্যাপসুলসহ বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুটি নৌকা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, বুধবার রাতে নাফ নদীর জইল্যার দিয়া এলাকায় দমদমিয়া বিওপির চৌকির কমান্ডার তোতা মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ৩৫০ পিস নিষিদ্ধ কারেন্ট জাল, নাইলন সুতা ১৭ পিস, দুটি ভিঙ্গি জাল, এক হাজার ৫৫০ প্যাকেট পলিথিন, ৯০ পিস নুডলস, বিভিন্ন প্রকার বিপুল পরিমাণ ভিটামিন ক্যাপসুলসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়।