কার্জন হলের ১৭টি কক্ষের দরজার তালায় সুপার গ্লু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ১৭টি কক্ষের দরজা ও কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রবেশপথের তালা গতকাল বুধবার সকালে সুপার গ্লু (একধরনের আঠা) লাগানো অবস্থায় পাওয়া গেছে। পরে পুলিশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব তালা ভেঙে নতুন তালার ব্যবস্থা করে।
জাতীয়তাবাদী ছাত্রদল ১০ দফা দাবিতে গতকাল থেকে দুই দিনের ছাত্র ধর্মঘট ডেকেছে। অভিযোগ রয়েছে, এই ধর্মঘট শুরু হওয়ার আগের রাতে ছাত্রদলের নেতা-কর্মীরা তালায় সুপার গ্লু লাগিয়েছেন। গতকাল বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে দুটি, পলাশী এলাকায় তিনটি ও দোয়েল চত্বর এলাকায় তিনটি ককটেল বিস্ফোরিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, ধর্মঘটে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সুপার গ্লু দিয়ে কয়েকটি তালা নষ্ট করে দেওয়া হয়েছে।