কার্টনে নারীর আট টুকরো করা লাশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ওসমানীনগরে পরিত্যক্ত কাগজের কার্টন থেকে এক নারীকে আট টুকরো করা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের একটি সেতুর নিচে দুটি কার্টনে টুকরোগুলো পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য এগুলো সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল বুধবার দুপুরে উপজেলার কাগজপুর ডাইভারশন সড়কের সেতুর নিচে কার্টন দুটি পড়ে থাকতে দেখা যায়। এর একটিতে মানুষের হাতের কাটা অংশ দেখেন উপস্থিত লোকজন। ঘটনাস্থলে গিয়ে বেলা আড়াইটার দিকে কার্টন দুটি থেকে এক নারীর আট টুকরো করা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী বলেন, শরীরের টুকরোগুলো কোনো নারীর বলে নিশ্চিত হওয়া গেছে। তাঁর বয়স অনুমানিক ২২-২৫ বছর। দেহের মোট আটটি টুকরো পলিথিনে মুড়িয়ে কার্টনে ভরে ফেলা রাখা হয়। এগুলো প্রায় অর্ধগলিত। লাশের সঙ্গে শিশুর কয়েকটি কাপড়ও পাওয়া গেছে।