কার্টনে লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকা থেকে গতকাল সোমবার সকালে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কালিয়াকৈর থানার উপপরিদর্শক মো. সজীব খান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় সকালে পৌরসভার কর্মীরা আবর্জনা পরিষ্কার করতে থাকেন। এ সময় তাঁরা এপেক্স ফুটওয়্যার কারখানার সামনে কালভার্টের পাশে একটি কার্টনের ভেতরে এক নবজাতকের লাশ পান। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।