কার্টনে শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলা মাধবপুর গ্রামে ঝোপের ভেতরে পড়ে থাকা কাগজের কার্টনে এক শিশুর লাশ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, মাধবপুর গ্রামের একটি ইটভাটার পাশে ঝোপের ভেতরে ছিল কার্টনটি। ভেতরে থাকা মৃত মেয়েশিশুটির বয়স আনুমানিক সাত মাস। লাশটি ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।